এইমাত্র
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • আজ শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মাতৃভাষা দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

    মাতৃভাষা দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 


    আগামী রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় এই পথে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে বলে দুই পাড়ের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।


    বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উভয় দেশে সরকারি ছুটি ঘোষণা করায় শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের সকল কাজকর্ম বন্ধ থাকবে। এ কারণে ওই দিন কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না। রবিবার সকাল থেকে পুনরায় যথারীতি বাণিজ্য কার্যক্রম চলবে।


    বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শাখাওয়াত হোসেন জানান, শনিবার এই পথে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।


    বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি ছুটি থাকায় বন্দরের পাশাপাশি কাস্টমসের কার্যক্রমও শনিবার বন্ধ থাকবে। রবিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে সব কার্যক্রম আবার চালু হবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…