এইমাত্র
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • রায়পুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময়
  • পাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ, সেক্রেটারি আবু সামা
  • বাঘাইছড়িতে বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ
  • একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ
  • আজ বৃহস্পতিবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

    হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

    কুমিল্লার হোমনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান, মূল্য ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। 


    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে হোমনা পৌর বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের। এ সময় পুলিশ সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।


    অভিযান চলাকালে ক্রয় রসিদ প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে দুই বিক্রেতাকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।


    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, "জনস্বার্থে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে এই কঠোর অবস্থান বজায় থাকবে।" অভিযানকালে ইফতার সামগ্রী, মিষ্টান্ন, মুদি ও ফলের দোকানসমূহে পণ্যের মান, মূল্যতালিকা, সামগ্রিক পরিবেশ এবং ক্রয় রসিদ যাচাই-বাছাই করা হয়।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…