এইমাত্র
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • রায়পুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময়
  • পাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ, সেক্রেটারি আবু সামা
  • বাঘাইছড়িতে বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ
  • আজ বৃহস্পতিবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৫

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

    ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৫

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম



    শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর দক্ষিণ প্লাজা সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা ইউনিয়নের জমাদ্দার মোড় (নাওডোবা গোলচত্বর) এলাকায় দুই বাসের সংঘর্ষে আকাশ সরদার (৩১) নামে বাসের হেল্পার ও ইউনুস মোল্লা (৪০) নামে একজন নিহত হয়েছেন। নিহত দুই জনের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।


    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।


    শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত আকাশ সরদার গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী গ্রামের বাহারুল সর্দারের ছেলে। তিনি গোপালগঞ্জগামী ‘কোটালীপাড়া স্টার এক্সপ্রেস’ বাসের হেল্পার ছিলেন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত দুটি বাসই ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। ‘কোটালীপাড়া স্টার এক্সপ্রেস’ ও ‘খান পরিবহন’-এর মধ্যে এ সংঘর্ষ ঘটে। খান পরিবহনের বাসটি সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে স্টার এক্সপ্রেসের বাসটি সজোরে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়।

    দুর্ঘটনার পরপরই এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অন্তত ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও সংশ্লিষ্টরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে।


    এ বিষয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…