এইমাত্র
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে: তথ্য মন্ত্রী
  • গৌরবের ষোলো বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
  • আনোয়ারায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার
  • জনগণের ভোগান্তি ও হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
  • নিজ দায়িত্বে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
  • মুন্সিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাঘায় সড়ক দুর্ঘটনায় উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নিহত

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম

    বাঘায় সড়ক দুর্ঘটনায় উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নিহত

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম

    রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৬) নিহত হয়েছেন। 


    রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বাঘা-ঈশ্বরদী সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


    জানা গেছে, আবদুর রশিদ অফিস থেকে চন্ডিপুর এলাকায় গরুর চিকিৎসার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন। পথে বানিয়াপাড়ার সেফা মেডিকেল সেন্টারের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।


    স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত আবদুর রশিদ বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল গনির ছেলে।


    এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, অফিসকে অবগত করে গরুর চিকিৎসা করতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।


    বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…