এইমাত্র
  • ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • আজ সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় পারিবারিক কলহের জেরে প্রান দিলেন গৃহবধূ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

    ভোলায় পারিবারিক কলহের জেরে প্রান দিলেন গৃহবধূ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

    ভোলার দৌলতখান উপজেলায় পারিবারিক কলহের জেরে রুমা বেগম (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।

    রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত গৃহবধূ রুমা ওই ওয়ার্ডের লোকমান হোসেনের স্ত্রী। এবং তিনি তিন সন্তানের জননী ছিলেন। ঘটনাটি জানাজানি হলে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

    নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর দুপুরে রুমা বেগম তার ঘরের দরজা লাগিয়ে আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। পরে পারিবারের সদস্যরা তার সাড়াশব্দ না পেয়ে দড়জা ভেঙে ভিতরে ঢুকে রুমার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…