এইমাত্র
  • ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • আজ সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নান্দাইলে সিএনজিচালক হত্যা মামলার প্রধান আসামি আল আমিন গ্রেপ্তার

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম
    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম

    নান্দাইলে সিএনজিচালক হত্যা মামলার প্রধান আসামি আল আমিন গ্রেপ্তার

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম

    ময়মনসিংহের নান্দাইলে অরণ্যপাশা গ্রামের সিএনজিচালক আবুল কালাম (৪৫) হত্যা মামলার প্রধান আসামি আল আমিনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।


    শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-১৪ এর একটি দল নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) আসামি আল আমিনকে নান্দাইল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


    জানা যায়, গত ২৬ জানুয়ারি অভিযুক্ত আল আমিনের বাড়ির সামনে সিএনজি রেখে দুপুরে খাবার খেতে যান চালক আবুল কালাম। সিএনজি রাখা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে চালক কালামকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যান। তুচ্ছ ঘটনা নিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক হয়ে যান গ্রামবাসী।


    এ ঘটনার পরদিন নান্দাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার ছায়াতদন্ত শুরু করার ২৮ দিন পর র‍্যাব-১৪ প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


    নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোজাহিদুল ইসলাম জানান, "মূল আসামি আল আমিনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…