এইমাত্র
  • ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • আজ সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যশোরে ছেলের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে বাবার মৃত্যু

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ এএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ এএম

    যশোরে ছেলের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে বাবার মৃত্যু

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ এএম

    যশোরে সড়ক দুর্ঘটনায় ছেলে ওবায়দুল ইসলামের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে মারা গেছেন তাঁর বাবা রবিউল ইসলাম (৬৫)।


    রবিবার (২২ ফেব্রুয়ারি) যশোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত বাবা-ছেলে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের নিমতলা গ্রামের বাসিন্দা।


    জানা গেছে, রবিবার বিকেলে যশোর-বেনাপোল সড়কের গালিব তেল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আলমসাধু (স্থানীয় ইঞ্জিনচালিত যানবাহন) চালক ওবায়দুল ইসলাম। তিনি আলমসাধু চালিয়ে যাওয়ার পথে একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।


    এদিকে, ছেলের এই মর্মান্তিক মৃত্যুর খবর শুনে বাবা রবিউল ইসলাম আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা দ্রুত হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্ট্রোকজনিত কারণে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। একই দিনে বাবা ও ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।


    চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সড়ক দুর্ঘটনার ঘটনাটি যশোর সদর এলাকার। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…