এইমাত্র
  • ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

    ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

    সরকার গঠনের পর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির অগ্রাধিকার কর্মসূচিতে স্থান পেয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ। আসন্ন ঈদের আগেই শুরু হচ্ছে এই পাইলট প্রকল্প। যার আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে মাসে ২ হাজার টাকা করে দেয়া হতে পারে। এতে ৫০ লাখ সুবিধাভোগীর জন্য বছরে সরকারকে গুণতে হবে ১২ হাজার কোটি টাকার বেশি।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে ফ্যামিলি কার্ডের কর্মকৌশল তৈরি শুরু হয়েছে। যা চলতি সপ্তাহেই চূড়ান্ত হতে পারে। এছাড়া অর্থের যোগানে বিদ্যমান কিছু সামাজিক সুরক্ষা কর্মসূচির সঙ্গে নতুন এই উদ্যোগের সমন্বয় করা হতে পারে।

    ফ্যামিলি কার্ডের জন্য শুরুতে বাছাই করা হয়েছে বগুড়া ও দিনাজপুরের ৮ টি উপজেলাকে। এরমধ্যে পাইলট প্রকল্প শুরু হচ্ছে বগুড়ার গাবতলী ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। এ ক্ষেত্রে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যরা অগ্রাধিকারভিত্তিতে ফ্যামিলি কার্ড পাবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। এজন্য সুবিধাভোগী বাছাইয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ খানা জরিপকে আমলে নেয়া হচ্ছে।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচির সঙ্গে নতুন এ উদ্যোগের সমন্বয় করা হচ্ছে। যা বাস্তবায়নে বছরে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচি থেকে ১ হাজার ২০৩ কোটি টাকা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল ওম্যান ডেভেলপমেন্ট কর্মসূচি থেকে ২ হাজার ২২৩ কোটি টাকা আসছে। এছাড়াও বয়স্ক ও বিধবা ভাতা, মা ও শিশু সহায়তা কর্মসূচি থেকে আরও ২ হাজার ১২১ কোটি টাকা আসতে পারে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…