এইমাত্র
  • ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • আজ সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    খানসামায় একমাত্র সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম
    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

    খানসামায় একমাত্র সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

    দিনাজপুরের খানসামা উপজেলায় তুষার চন্দ্র রায় (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


    রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের অতুল মাস্টারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি ওই এলাকার অরবিন্দু রায় ও চম্পা রানী রায় দম্পতির একমাত্র সন্তান।


    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে কোনো এক সময় নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দেন তুষার। সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে নামানো হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন স্বজনরা।


    খবর পেয়ে খানসামা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। ঘটনাস্থল পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদার। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।


    ওসি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং আপাতদৃষ্টিতে সন্দেহজনক কিছু না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


    স্থানীয়রা জানান, তুষার শান্ত ও ভদ্র স্বভাবের ছেলে হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। হঠাৎ এমন ঘটনায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা নির্বাক হয়ে পড়েছেন; তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। তুষার কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন—তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…