নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ওলামা লীগ নেতা আব্দুল মোতালিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল মোতালিব নারায়ণগঞ্জ মহানগর ওলামা লীগের সভাপতি।
অভিযানে নেতৃত্ব দেওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহতাব বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংগঠিত হত্যা মামলার আসামি আব্দুল মোতালিব দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বিশেষ অভিযানে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এনআই