এইমাত্র
  • ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • আজ সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বেলকুচি-চৌহালীতে এমপির হটলাইন চালু, অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম
    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম

    বেলকুচি-চৌহালীতে এমপির হটলাইন চালু, অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম

    সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও জবরদখলের সাথে জড়িত কেউ বিএনপি করতে পারবে না—এমন কঠোর হুঁশিয়ারির পর এবার সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম হটলাইন নম্বর চালু করেছেন।


    রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, "এলাকার অন্যায়-অপরাধের তথ্যের পাশাপাশি কীভাবে এলাকার উন্নয়ন করা যায়, সে বিষয়ে জনগণের কাছ থেকে পরামর্শ পেতে আমি এ হটলাইন চালু করেছি।" আমিরুল ইসলাম খান আলিম বর্তমানে রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


    এদিকে গত শনিবার বিকেলে এনায়েতপুর থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে কেজি মোড়স্থ দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে নতুনভাবে দেশ গঠনে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। জনতার কাছে কোনো শক্তি প্রদর্শন বা নেতাগিরি দেখানো এবং গোষ্ঠীর প্রভাব বিস্তার করা যাবে না। আমি সবসময় জনগণের পক্ষে থাকব।


    এমপি আলিম আরও বলেন, "এলাকায় মাদকের ডিলার ও সেবনকারীদের দ্রুত এ ব্যবসা ছাড়তে হবে। কোনো অপরাধী কিংবা মাদক কারবারির বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। এছাড়া আগামীতে জনবিচ্ছিন্ন কাউকে দলীয় কোনো পদ-পদবি দেওয়া হবে না। দোষীদের দলীয়ভাবে বহিষ্কারের পাশাপাশি প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।"


    এ সময় তিনি মুকুন্দগাতি ও কেজি মোড়ের যানজট নিরসনে এবং তাঁত শিল্পে গ্যাস সংযোগ, যমুনার ভাঙনরোধসহ এনায়েতপুরকে পৌরসভা হিসেবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। রাতে তিনি এলাকার সকল অপরাধ ও অন্যায়ের অভিযোগ এবং গঠনমূলক পরামর্শ পেতে আনুষ্ঠানিকভাবে হটলাইন নম্বরটি চালু করেন।


    অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, সাবেক সদস্য সচিব মঞ্জু সিকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক শেখ ও থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হাসান জহুরুলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…