এইমাত্র
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আর্থিক সংকটে অনিশ্চিত ভর্তি, ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ
  • প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ৯ এপ্রিল
  • শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দ
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
  • শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু
  • তারাগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ
  • পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযানে হামলা, কারবারির কামড়ে আহত পুলিশ

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম
    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

    ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযানে হামলা, কারবারির কামড়ে আহত পুলিশ

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম



    ‎ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কামড়ে আহত করার ঘটনা ঘটেছে। এ সময় ৮ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।

    ‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ চেঁচরী এলাকায় অভিযান চালায়। সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে সন্দেহজনকভাবে অবস্থানরত সুজন হাওলাদার (৩০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    ‎অভিযানে নেতৃত্ব দেন এসআই রতন চন্দ্র হালদার। পুলিশ জানায়, আটক করার সময় সুজন হাওলাদার হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি এসআই রতনের হাতে কামড় দেন এবং পালানোর চেষ্টা করেন। এতে এসআই রতন আহত হন। পরে সঙ্গে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত তাকে নিয়ন্ত্রণে আনেন।

    ‎আটক সুজন উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের বাসিন্দা এবং মো. সোবাহান হাওলাদারের ছেলে।

    ‎কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযানে গিয়ে দায়িত্ব পালনকালে এসআইকে কামড় দেওয়া হয়েছে। ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আহত এসআই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”


     

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…