এইমাত্র
  • কলাতলীতে এলপিজি পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ১৬
  • এক সারিতে ৬ গ্রহ, বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে কখন-কীভাবে?
  • মেট্রো স্টেশন এলাকায় কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা
  • ফাগুনের রাতে কিশোরগঞ্জে এক পশলা বৃষ্টি
  • বরিশালে এজলাসে ঢুকে হট্টগোল ঘটনায় ১২ জনের নামে মামলা, সভাপতি কারাগারে
  • কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ জন দগ্ধ
  • রাশিয়ার পক্ষে লড়ছে ১ হাজার ৭ শতাধিক আফ্রিকান সেনা : ইউক্রেন
  • ১৬৫ কোটির অস্বাভাবিক লেনদেন, ৩ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
  • পাঁচ দিনেও সন্ধান মেলেনি সাবেক এমপির জামাইয়ের
  • খরার কারণে তীব্র ক্ষুধার ঝুঁকিতে সোমালিয়ার ৬৫ লাখ মানুষ
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দেয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম

    শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দেয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম


    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো মোকাবিলায় শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে। 


    বুধবার (২৫ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন-এর প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।


    মন্ত্রী বলেন, নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করতে হবে। শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় স্বার্থকে সামনে রেখে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা এখানে কাজ করতে এসেছি, অন্য কোনো ভিশন নেই।


    সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশগামী কর্মীদের প্রি-ডিপারচার অরিয়েন্টেশন (পিডিও) সঠিকভাবে না হওয়ায় তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তিনি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও কার্যকর করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


    এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাসহ বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…