এইমাত্র
  • জেদ্দায় ড. খলিলুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধির বৈঠক
  • জমি সংক্রান্ত বিরোধের জের, মিথ্যা চাঁদাবাজির অপবাদ
  • সারা দেশের ভূমি অফিসগুলোকে জরুরি নির্দেশনা মন্ত্রণালয়ের
  • আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব
  • রায়পুরে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
  • পাকিস্তানের হামলায় ১৩৩ আফগান সেনা নিহত, আহত ২ শতাধিক
  • গজারিয়ায় মধ্যরাতে অগ্নিকাণ্ড: তিন বসতঘর পুড়ে ছাই
  • পুরান ঢাকায় আবাসিক ভবনে এসি বিস্ফোরণে দগ্ধ ৩
  • পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তুমুল সংঘর্ষ
  • সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল
  • আজ শুক্রবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গজারিয়ায় মধ্যরাতে অগ্নিকাণ্ড: তিন বসতঘর পুড়ে ছাই

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ এএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ এএম

    গজারিয়ায় মধ্যরাতে অগ্নিকাণ্ড: তিন বসতঘর পুড়ে ছাই

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ এএম

    মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড়রায়পাড়া গ্রামের দক্ষিণপাড়া বেপারী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।


    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে পাশের বাড়ির বাসিন্দা মিহিনউল্লা বিষয়টি প্রথম লক্ষ্য করেন এবং চিৎকার দিয়ে স্থানীয়দের সতর্ক করেন। পরে বাড়ির মালিক মাছুমের বাবা হোসেন মিয়াসহ আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।


    ক্ষতিগ্রস্ত হোসেন মিয়া জানান, আগুন লাগার সময় ঘরগুলোতে কেউ অবস্থান করছিল না। তার পুত্রবধূ বাবার বাড়িতে থাকায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থেকে রক্ষা পাওয়া গেছে। ঘরের ভেতরে মাছ ধরার জালসহ বিভিন্ন মূল্যবান মালামাল ছিল, যার মধ্যে শুধু জালের মূল্যই প্রায় এক লাখ টাকা। তাদের সন্দেহ, চুরির উদ্দেশ্যে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে।


    স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যদের প্রায় এক ঘণ্টা ২২ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপন করা সম্ভব হয়। তবে ততক্ষণে তিনটি বসতঘর আগুনে ভস্মীভূত হয়।


    গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফিরোজ মিয়া জানান, সংবাদ পাওয়ার পরপরই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি; বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


    অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…