এইমাত্র
  • যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
  • বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত
  • ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার
  • পাকিস্তানের বিরুদ্ধে ফের পাল্টা হামলা চালাচ্ছে আফগানিস্তান
  • কালিয়াকৈরে মধ্যরাতে কলোনি ও তুলার গোডাউনে আগুন
  • চাঁদপুরে রাতে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • আজ শনিবার, ১৫ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আজ মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা বন্ধ

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম

    আজ মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা বন্ধ

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম

    ইলিশের পোনা ও জাটকা রক্ষায় আজ (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে মার্চ-এপ্রিল দুই মাস দেশের ৬টি নদী অঞ্চলের অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এর আওতায় চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ নির্ধারিত নদী এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে।


    চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার এবং হাইমচরের চরভেরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকা এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।


    এ সময় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে।

    নিষেধাজ্ঞাকালে চাঁদপুরের নিবন্ধিত ৩৯ হাজার ৪০০ জেলেকে চার কিস্তিতে মোট ১৬০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হবে। তবে আইন অমান্য করে নদীতে মাছ ধরতে গিয়ে ধরা পড়লে কমপক্ষে এক থেকে দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।


    চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, নির্ধারিত চাল বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জাটকা সংরক্ষণে অভিযান কঠোরভাবে পরিচালিত হবে।


    চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা নিধন বন্ধে নৌপুলিশ সতর্ক থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। কোনো সদস্য অবৈধভাবে জড়িত থাকলেও তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

    চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. নাজমুল ইসলাম সরকার বলেন, ইলিশের স্থায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করতে প্রতিবছর বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়। জাতীয় স্বার্থে সবাইকে আরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।


    উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিত করতে সরকার ২০০৬ সাল থেকে প্রতি বছর মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…