এইমাত্র
  • যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
  • বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত
  • ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার
  • পাকিস্তানের বিরুদ্ধে ফের পাল্টা হামলা চালাচ্ছে আফগানিস্তান
  • কালিয়াকৈরে মধ্যরাতে কলোনি ও তুলার গোডাউনে আগুন
  • চাঁদপুরে রাতে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • আজ শনিবার, ১৫ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ইসরায়েলজুড়ে বেজে উঠল সাইরেন, নাগরিকদের সুরক্ষিত স্থানে যাওয়ার নির্দেশ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২২ পিএম

    ইসরায়েলজুড়ে বেজে উঠল সাইরেন, নাগরিকদের সুরক্ষিত স্থানে যাওয়ার নির্দেশ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২২ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানে হামলার জেরে ইসরায়েলজুড়ে হঠাৎ করেই সাইরেন বেজে ওঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির সামরিক বাহিনী জানায়, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

    সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, নাগরিকদের সুরক্ষিত স্থানের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। এ সতর্কবার্তার উদ্দেশ্য হলো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনগণকে প্রস্তুত রাখা।

    একই সঙ্গে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশজুড়ে পূর্ণ কার্যক্রম থেকে অত্যাবশ্যক কার্যক্রমে রূপান্তর করা হচ্ছে। এর আওতায় স্কুল-কলেজ বন্ধ, জনসমাগম নিষিদ্ধ এবং অত্যাবশ্যক সেবা ছাড়া অন্যান্য কর্মস্থল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সাইরেন বাজানোর পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নিরাপত্তা বাহিনী। নাগরিকদের শান্ত থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

    এর আগে শনিবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালায়। এ ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র : আলজাজিরা, এপি

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…