এইমাত্র
  • যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
  • বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত
  • ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার
  • পাকিস্তানের বিরুদ্ধে ফের পাল্টা হামলা চালাচ্ছে আফগানিস্তান
  • কালিয়াকৈরে মধ্যরাতে কলোনি ও তুলার গোডাউনে আগুন
  • চাঁদপুরে রাতে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • আজ শনিবার, ১৫ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    নাগরিকদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম

    নাগরিকদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম
    সংগৃহীত ছবি

    ফ্রান্সের নাগরিকদের ইসরায়েল ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি মোতায়েন যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা থাকায় এমন ঘোষণা দেওয়া হয়েছে।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ সতর্কতা জারি করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বর্তমান পরিস্থিতি এবং এর সম্ভাব্য আঞ্চলিক প্রভাবের কারণে ইসরায়েল, জেরুজালেম ও পশ্চিম তীরে ভ্রমণ-পর্যটন বা পারিবারিক সফর জোরালোভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।

    এছাড়া আঞ্চলিক পরিস্থিতির অবনতির ওপর নির্ভর করে কয়েক দিনের জন্য বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল বা বিলম্বের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

    বর্তমানে ওইসব এলাকায় অবস্থানরত ফরাসি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। জনসমাবেশ বা বিক্ষোভ এড়িয়ে চলা, ব্যক্তিগত ও সমষ্টিগত আশ্রয়স্থল চিহ্নিত রাখা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    ইরানে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ক্রমেই উত্তেজনা বাড়ছে, একই সঙ্গে সামরিক উপস্থিতিও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বের বৃহত্তম বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ইসরায়েলের উপকূলে পৌঁছেছে।

    এর পাশাপাশি বিমান হামলা চালাতে বহুসংখ্যক যুদ্ধবিমান ইসরায়েলের সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এসব যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান পাঠানোর প্রস্তুতিও শেষ হয়েছে।

    দ্য টাইমস অব ইসরায়েললে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, ইরানে হামলার প্রস্তুতি হিসেবে মার্কিন এফ-৩৫, এগ-১৫, এবং এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে ইসরায়েলে পাঠানো হয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…