এইমাত্র
  • যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
  • বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত
  • ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার
  • পাকিস্তানের বিরুদ্ধে ফের পাল্টা হামলা চালাচ্ছে আফগানিস্তান
  • কালিয়াকৈরে মধ্যরাতে কলোনি ও তুলার গোডাউনে আগুন
  • চাঁদপুরে রাতে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • আজ শনিবার, ১৫ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ময়নামতি চরে তীর সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে সরকারের ভাবনা

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম

    ময়নামতি চরে তীর সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে সরকারের ভাবনা

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম

    পঞ্চগড়ের করতোয়া নদীতে ভাঙনরোধে ৩১ কিলোমিটার এলাকাজুড়ে তীর সংরক্ষণে ব্লক স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ


    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া নদীর ডিসি পার্ক থেকে ময়নামতি চর সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।


    প্রতিমন্ত্রী বলেন, জেলার বিভিন্ন স্থানে নদীভাঙনে বসতবাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষয়রোধে টেকসই পরিকল্পনার অংশ হিসেবে তীরে কংক্রিট ব্লক বসানো হবে। একই সঙ্গে প্রায় ২৫ কিলোমিটার নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে ভাঙন কমবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।


    তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি এর খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় নদী ও খাল ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার, যাতে খাদ্য উৎপাদন ও খাদ্যনিরাপত্তা জোরদার করা যায়।


    ময়নামতি চরকে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। নদীভাঙন থেকে চরাঞ্চল রক্ষা এবং পর্যটকদের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। আগামী জুনের মধ্যে প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু করার প্রস্তুতি চলছে বলেও জানান।


    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী ড. মোহা. সরফরাজ বান্দা, পঞ্চগড় জেলা নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপীসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…