এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, যুবক গ্রেফতার

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৮:৩৬ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৮:৩৬ পিএম

    চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, যুবক গ্রেফতার

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৮:৩৬ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে সাত বছরের এক শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাকিব ইসলাম (২৯) নামে এক নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রাকিব দেবীগঞ্জ পৌর শহরের কাচারীপাড়া এলাকার রোস্তম আলীর ছেলে এবং তিনি স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিসে চুক্তিভিত্তিক নৈশ প্রহরী হিসেবে কর্মরত।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টার দিকে সাব-রেজিস্ট্রি অফিস বন্ধ থাকার সুযোগে রাকিব ওই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে অফিসের ভেতরে ডেকে নেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এই ঘটনায় আজ রবিবার (১ মার্চ) সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

    অভিযোগ পাওয়ার পরপরই দুপুরে দেবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…