এইমাত্র
  • ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম, তালিকা দিল অধিদপ্তর
  • খামেনি হত্যাসহ ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা-প্রতিবাদ বাংলাদেশ লেবার পার্টির
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ
  • মসজিদুল আকসায় এশা ও তারাবি নামাজ বন্ধ
  • বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক
  • চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেপ্তার
  • কাবুলের আকাশে বিস্ফোরণ, পাকিস্তানি বিমানে গুলিবর্ষণ আফগান বাহিনীর
  • আজও মধ্যপ্রাচ্যগামী ২৭ ফ্লাইট বাতিল, বিড়ম্বনায় যাত্রীরা
  • জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    জাতীয়

    ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম, তালিকা দিল অধিদপ্তর

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম

    ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম, তালিকা দিল অধিদপ্তর

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম
    ছবি: সংগৃহীত

    সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) এসব প্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।

    আজ রবিবার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম এম সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    প্রকাশিত ওই তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য স্থান পেয়েছে। প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে।

    এসব অনিয়মের কারণে প্রায় ৯০ কোটি (৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭) টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বেহাত হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারেরও তাগিদ দেওয়া হয়েছে।

    ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম, তালিকা দিল অধিদপ্তর

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি / বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ডিআইএ জানিয়েছে, ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এই তদন্ত প্রতিবেদনের পূর্ণাঙ্গ তালিকা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটের (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

    তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…