এইমাত্র
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, কোন দেশে কত নিহত
  • রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, হতাহত ১৭
  • কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক
  • এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবিতে ‘ক্লাইমেট-স্মার্ট’ গবেষণা প্রকল্প
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • আজ শুক্রবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    রায়পুরে যুবদল নেতার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম

    রায়পুরে যুবদল নেতার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম

    লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেলাল হোসেন মিশোরীর মৃত্যুর প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। 

    বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে রায়পুর পৌর শহরের শহীদ ওসমান চত্বরে এই ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    নিহত বেলাল হোসেন মিশোরী রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেন মিশোরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থক ও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা রায়পুরের প্রধান সড়কের শহীদ ওসমান চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং বিচারের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

    সড়ক অবরোধের ফলে রায়পুরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

    এ ঘটনার পর থেকে রায়পুর শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    রায়পুর থানা পুলিশ জানিয়েছে, ককটেল বিস্ফোরণ ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…