বলিউড থেকে হলিউডে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না প্রিয়াঙ্কা চোপড়ার জন্য। নানা প্রতিকূলতা পেরিয়ে, থেমে থাকেননি এই ‘দেশি গার্ল’। পরিশ্রম ও প্রতিভা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি।
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ৯৮তম একাডেমি পুরস্কার। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপকদের তালিকায় রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম।
বিষয়টি নিজের ইনস্টাগ্রামেও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
অস্কার ছাড়াও আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে একাধিকবার সঞ্চালনা করেছেন প্রিয়াঙ্কা। এর আগে তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার ও প্রাইমটাইম এমি পুরস্কারের মঞ্চেও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা।
এসআর