এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    বিনোদন

    ‘বনলতা এক্সপ্রেস’-এর টিজার এখন আলোচনার তুঙ্গে

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম

    ‘বনলতা এক্সপ্রেস’-এর টিজার এখন আলোচনার তুঙ্গে

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দা নামলো রহস্যের। মুক্তি পেল তানিম নূর পরিচালিত তারকাবহুল চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর ১ মিনিট ২১ সেকেন্ডের টিজার। 

    মঙ্গলবার (০৪ মার্চ) মুক্তি পাওয়ার পর থেকেই টিজারটি দর্শকদের দারুণ প্রশংসা কুড়াচ্ছে এবং সবখানে এটি নিয়ে বেশ আলোচনা চলছে।

    জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কিছুক্ষণ’-এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। টিজারে সেই পরিচিত মায়াবী আবেশ আর রহস্যের এক দারুণ মেলবন্ধন দেখা গেছে। গল্পের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রেনের একদল বৈচিত্র্যময় যাত্রী।

    রয়েছেন অসুস্থ মাকে নিয়ে ভ্রমণে বের হওয়া ডাক্তার আশহাব। অজানার সন্ধানে নামা চিত্রা। খামখেয়ালি পর্যটক রশীদ উদ্দিন। দাপুটে রাজনীতিবিদ ও শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান।

    একই ট্রেনের যাত্রী হলেও, এই যাত্রাটি তাদের প্রত্যেকের জীবনের মোড় আমূল বদলে দেয়। এই সিনেমার মাধ্যমে দেশের সেরা অভিনয়শিল্পীদের এক পর্দায় দেখা যাবে। 

    ইউসিবি নিবেদিত এই চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস।

    নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই পর্যায়ক্রমে সিনেমাটির গান ও পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশ করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…