এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পূবাইলে ৩০ বোতল বিদেশী মদসহ আটক ২

    টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৮:০৩ পিএম
    টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৮:০৩ পিএম

    পূবাইলে ৩০ বোতল বিদেশী মদসহ আটক ২

    টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৮:০৩ পিএম

    গাজীপুরের পূবাইলে ৩০ বোতল বিদেশী মদসহ ২ জন কে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ।

    মঙ্গলবার (২৫ মার্চ) গভীর রাতে তালটিয়া রাবেয়া পাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

    আটককৃত দুইজন হলেন, ঢাকা জেলার দক্ষিণখান থানার মুন্সুর আলীর ছেলে সোহেল (৪৮) ও নাটোর জেলার লালপুর থানার রাকসা গ্রামের মৃত আগর আলীর ছেলে আব্দুর রশিদ মিশন (৩৫)।

    পূবাইল থানার উপ-পুলিশ পরিদর্শক হুমায়ূন কবির জানান, পবিত্র ঈদ উল ফিতর কে সামনে রেখে মাদকের এ চালানটি সিমান্তবর্তী সিলেট এলাকা থেকে পূবাইল এনে বিক্রি করতে চেয়েছিল এই চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

    পূবাইল থানার অফিসার ইনচার্জ এস এম আমিরুল ইসলাম জানান, আটককৃত দুই মাদক কারবারি কে নিয়মিত মাদক মামলা শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে পূবাইল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…