এইমাত্র
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আম পাড়ায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:২৯ পিএম
    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:২৯ পিএম

    আম পাড়ায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:২৯ পিএম

    রাজবাড়ীর পাংশায় গাছের মালিককে না বলে আম পাড়ায় এক শিশুশিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে আবু শামীম সরদারের (৪৫) বিরুদ্ধে।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে পাংশা উপজেলার মৌকুরি মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটি বর্তমান পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর পরই পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর বাবা।

    অভিযুক্ত আবু শামীম সরদার ওই এলাকার মৃত হবিবর সর্দারের ছেলে। নির্যাতনের শিকার শিশু রাফি (১০) একই এলাকার রবিউল ইসলামের ছেলে ও মৌকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

    ভুক্তভোগী শিশুর বাবা মোঃ রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে খেলার ফাঁকে প্রতিবেশি আবু শামীম সর্দারের গাছ থেকে একটি আম পারে আমার ছেলে। এর জের ধরে শামীম সরদার আমার ছেলেকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এসময় ওর চিৎকার ও কান্নাকাটিতে স্থানীয় লোকজন এগিয়ে এলে শামীম সর্দার পালিয়ে যায়। এতে আমার ছেলে মারাত্মক জখম হয়। ছেলেকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

    ‎এ বিষয়ে অভিযুক্ত শামীম সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, রবিউলের ছেলে রাফি প্রায়ই আমার গাছের আম পেড়ে নিয়ে যায়। কিন্তু আমি ধরতে পারি না। গতকাল (মঙ্গলবার) আমার গাছ থেকে আম পাড়ার সময় আমি দেখে ফেলি। পরে ওকে ধরে একটা থাপ্পড় দিয়ে গামছা দিয়ে গাছের সাথে বেধে রাখি, যেন ও ভয় পেয়ে আর পরবর্তীতে এরকম কাজ করার সাহস না পায়।

    ‎পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহম্মদ সালাউদ্দিন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…