এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    জাতীয়

    মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ১১:১১ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ১১:১১ এএম

    মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ১১:১১ এএম
    ছবি: সংগৃহীত

    রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার (৭ মে) ভোরের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    দগ্ধরা হলেন- মোছা. ফাতেমা বেগম (৪০), মোছা. সাদিয়া আক্তার (২০) ও মোছা. ইসরাত (১১)। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা ৩০ থেকে সাত শতাংশ দগ্ধ হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

    দগ্ধ ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌসী বলেন, ভোরের দিকে রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে আমার বোন ফাতেমা তার মেয়ে সাদিয়া ও সাদিয়ার মেয়ে ইসরাত দগ্ধ হয়। কিছুদিন আগে বোনরা নতুন এই বাসা ভাড়া নেন।

    তিনি বলেন, আমাদের বাড়ি ভোলা জেলার লালমোহন থানায়। বর্তমানে, মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যান এলাকা স্বামী ইসমাইলের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মোহাম্মদপুর থেকে একই পরিবারের তিনজন আমাদের এখানে এসেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই ভর্তি দিয়েছি।

    তাদের মধ্যে, ফাতেমার ৭ শতাংশ, সাদিয়ার ৭ শতাংশ ও শিশু ইসরাতের ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। ইসরাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ডা. শাওন বিন রহমান।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…