এইমাত্র
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর কোচিং স্থগিত করল প্রধান শিক্ষক

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ১১:৫৫ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ১১:৫৫ পিএম

    সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর কোচিং স্থগিত করল প্রধান শিক্ষক

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ১১:৫৫ পিএম

    সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে।

    এমন নির্দেশনাকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে নওগাঁর সাপাহার উপজেলার প্রানকেন্দ্র  “পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে দিনে পরিক্ষা; রাতে চলে রমরমা কোচিং বাণিজ্য”। এমন শিরোনামে সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের কয়েক ঘন্টা পর কোচিং বাণিজ্য আগামী ১২ তারিখ পর্যন্ত স্থগিত করেছেন সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।

    সংবাদ প্রকাশের পর ঐ বিদ্যালয়ের ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে প্রধান শিক্ষক কোচিং বন্ধ রাখার নির্দেশনা দেন। তিনি লিখেছেন “আগামী ১২ তারিখ পর্যন্ত বিশেষ পাঠদান বন্ধ থাকবে ১৩ তারিখ থেকে চলবে। প্র.শি সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়”।

    এদিকে জেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা শুরু হওয়ার আগের দিন থেকে পরীক্ষার দিন পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, উপজেলার সকল পরীক্ষা কেন্দ্রের আশপাশের কোচিং সেন্টার; কম্পিউটার ও ফটোকপি মেশিনের দোকানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। প্রশাসনের এমন নির্দেশনা ব্যত্তয় দেখা গিয়েছে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে।

    এ বিষয়ে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম বলেন, আপাতত কোচিং বন্ধ দিয়েছি পরবর্তীতে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…