এইমাত্র
  • কক্সবাজারে ৫৯৮ কেন্দ্রের মধ্যে ৩২৯ ঝুঁকিপূর্ণ, ভোটের আগে উদ্বেগ বাড়ছে
  • আজ থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু
  • রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • সাতকানিয়ার ছমদর পাড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন শাহজাহান চৌধুরী
  • আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
  • এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিল মার্কিন আদালত
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ফিলিস্তিন-পাকিস্তানে হামলা: প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ মে ২০২৫, ০২:৫৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ মে ২০২৫, ০২:৫৯ পিএম

    ফিলিস্তিন-পাকিস্তানে হামলা: প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ মে ২০২৫, ০২:৫৯ পিএম
    ছবি: সংগৃহীত

    ফিলিস্তিন ও পাকিস্তানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)। 

    আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

     সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের (এনআরসি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামশুদ্দিন বলেন, প্রথমে কাশ্মিরে ভারত তাদের লোক হত্যা করে পাকিস্তানের ওপর হামলা চালায়। এই হামলা শুধু পাকিস্তানের ওপর নয়, বরং এটি পুরো মুসলিম উম্মাহর ওপর হামলা। আমরা পাকিস্তানের মুসলমানদের পাশে থাকবো, ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকবো। গাজায় হামলা, আরাকানে হামলা এবং পাকিস্তানের ওপর হামলা-একই সূত্রে গাঁথা।

    তিনি অভিযোগ করেন, নারী কমিশনসহ যে সমস্ত এনজিও এজেন্ট সরকারে রয়েছে, তারা ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করছে। 

    বিক্ষোভে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যার মধ্যে ছিল-ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি কাশ্মির, ফ্রি ফ্রি আরাকান, কাশ্মির কাশ্মির, জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব মুসলিম এক হও, কাশ্মির দখল রুখে দাও। 

    সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

    এইচএ


     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…