এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    তরুণীকে মারধরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ০৭:০৪ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ০৭:০৪ পিএম

    তরুণীকে মারধরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ০৭:০৪ পিএম

    মুন্সীগঞ্জ সদরে লঞ্চঘাটে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে অন্তত ১০জন সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।

    শনিবার (১০ মে) দুপুর পৌনে ৪টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে ঢুকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মারুফ মোল্লা (২৪) পৌরসভার নয়াকান্দি এলাকার ওমর ফারুক মিন্টুর পুত্র। এসময় তার সাথে আরও ৪-৫ জন যুবক ছিলেন।

    ঘটনার সময় প্রেসক্লাবে উপস্থিত দৈনিক বাংলার মুন্সীগঞ্জ প্রতিনিধি শিহাব আহমেদ জানান, শুক্রবার (১০ মে) রাতে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ঘটে যাওয়া আলোচিত ঘটনার সংবাদ প্রকাশের জের ধরে মারুফ মোল্লা নামের ওই যুবক ৩-৪টি মোটরসাইকেলে করে এসে আমাকেসহ উপস্থিত সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন। এছাড়া বেশ কয়েকজন সাংবাদিককে নিউজ কিভাবে করতে হবে সেটা শিখানোর চেষ্টা করেন। পুরো ঘটনার ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করা হয়।

    এসময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি শুভ ঘোষ, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি জুয়েল রানা, বাংলা টিভির প্রতিনিধি রুবেল হোসেন উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে হুমকি দেয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

    প্রসঙ্গত, শুক্রবার (১০ মে) রাতে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করা ঢাকা-লালমোহন রুটে চলাচলকারী এমভি ক্যাপ্টেন নামের লঞ্চের কেবিনে থাকা কয়েকজন নারী যাত্রীকে বের করে এনে প্রকাশ্যে মারধর করা হয়। আজ শনিবার দুপুরে এ ঘটনায় ভাইরাল যুবক নেহাল আহমেদ জিহাদকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…