এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:১৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:১৬ পিএম

    ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:১৬ পিএম
    সংগৃহীত ছবি

    ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার রাতে সর্বশেষ এসব হামলায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানায়, নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। খবর বিবিসির।


    এছাড়া এখন পর্যন্ত আহত ৮৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩০ বছর বয়সী এক নারীর অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।


    ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। উভয় দেশের নেতারা পরস্পরের বিরুদ্ধে আরও হামলার বিষয়ে সতর্ক করেছেন। ইসরায়েলের বিভিন্ন স্থানে রোববার রাতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায় ইরান। হাইফা, তেল আবিব এবং জেরুসালেমসহ বিভিন্ন স্থান লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্রের বহর ছুঁড়েছে তেহরান।


    ইসরায়েল জানিয়েছে, এসব হামলা ঠেকানাের জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। অন্যদিকে রোববারের হামলায় ইরানের ইসলামি রেভ্যুলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।


    ইসরায়েলের সামরিক বাহিনীও নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য দিয়েছে। সোমবার সকালে তেল আবিবের লোকজনকে দ্রুত সুরক্ষিত এলাকায় সরে যেতে বলা হয়।


    তবে কিছুক্ষণ পর সাইরেন বাজানো বন্ধ করা হয়েছে। এরপর সেখানে বড় শব্দ শোনা গেছে। এরপর থেকেই অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের সাইরেন বেজেই চলেছে। আকাশে ব্যাপক কালো ধোঁয়া দেখা যাচ্ছে।


    ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছেন। তারা বলছে, হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় আছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…