এইমাত্র
  • শেষ হলো ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৯:৪৫ পিএম
    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৯:৪৫ পিএম

    মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৯:৪৫ পিএম

    জয়পুরহাটের পাঁচবিবিতে একটি এতিমখানা হাফেজিয়া  মাদ্রাসার ১১ বছর বয়সের ছাত্রকে বলাৎকার করার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে।

    মঙ্গলবার (১০ অক্টোবর) ওই ঘটনাটি জানাজানি পর অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা ছুটি দিয়ে পালিয়েছে। 

    মঙ্গলবার সন্ধ্যায় বলাৎকারের শিকার ওই ছাত্র জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার পড়াশুনা করেন এই ছাত্র। বাবা মারা যাওয়ায় ওই মাদ্রাসায় থাকতো। এ সুযোগে মাদ্রাসার শিক্ষক মুক্তার হোসেন ওই ছাত্রকে রাতের বেলায় নিয়মিত ডেকে নিয়ে ভয় দেখিয়ে বলাৎকার করতো। ভয়ে বিষয়টি কাউকে বলেনি। সোমবার রাতে তার কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন। এতে সে অসুস্থ হয়ে পড়ে।

    মঙ্গলবার সকালে অসুস্থতার খবর পেয়ে মাদ্রাসায় দেখতে যায় পরিবারের সদস্যরা। এরপর ওই ছাত্র তার মাকে বলাৎকার করা কথা খুলে বলে। এরপর ওই শিক্ষক মাদ্রাসা ছুটি দিয়ে পালিয়ে যায়। এই রিপোর্ট লেখার আগে প্রতিবেদক হাসপাতালে গিয়ে ওই ছাত্রকে অসুস্থ অবস্থায় হাসপাতালের শয্যায় দেখেছেন। 

    ওই ছাত্রের মা বলেন, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক আমার ছেলের সঙ্গে খারাপ কাজ করত। আমি ওই শিক্ষকের বিচার দাবি করছি। ছেলের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় যেতে পারিনি। আমি থানায় মামলা করবো।

    হাসপাতালের চিকিৎসক সাদমান বিন শহীদ বলেন, শিশুটির যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে তার অভিভাবকেরা জানিয়েছেন। আমরা শিশুটির কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। এখনো প্রতিবেদন পাওয়া যায়নি।

    পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনাটি জানার পর মাদ্রাসায় পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা ছুটি দিয়ে পালিয়ে রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। ছাত্রের পরিবার অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…