এইমাত্র
  • শেষ হলো ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

    চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

    চুয়াডাঙ্গা–১ সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রম চলাকালে পক্ষপাতের অভিযোগে একটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।


    প্রত্যাহার হওয়া কর্মকর্তা রায়হান উদ্দীন ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন। তার স্থলে নতুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ফারুক হোসেনকে।


    জানা গেছে, বৃহস্পতিবার সকালে রায়হান উদ্দীনের বিরুদ্ধে কেন্দ্রের কার্যক্রমে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তার নজরে আসার পর তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেওয়া হয়।


    আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পান্না আক্তার বলেন, “নির্বাচন কমিশনে পাওয়া অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে কেন্দ্রে নির্বাচন কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…