এইমাত্র
  • ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীর কারাদণ্ড
  • পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসায় যুবকের কারাদণ্ড
  • কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
  • শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
  • দুপুরের পর ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ: ইসি সচিব
  • নওগাঁর ছয়টি আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
  • নির্বাচন অবাধ ও উৎসবমুখর: আইআরআই পর্যবেক্ষক
  • শেষ হলো ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    বিনোদন

    প্রথম ভোট নিয়ে তারকাদের উচ্ছ্বাস

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

    প্রথম ভোট নিয়ে তারকাদের উচ্ছ্বাস

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম
    ছবি: সংগৃহীত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শামিল হয়েছেন এই গণতান্ত্রিক আয়োজনে। এবারের নির্বাচনে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন অনেক নতুন মুখ। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, চিত্রনায়িকা জান্নাতুল ঐশী, অভিনেত্রী সাদিয়া আয়মান ও তমা মির্জা।

    অভিনয়ে নিজেদের অবস্থান তৈরি করা এই তিন তরুণ তারকার কাছে প্রথম ভোট কেবল নাগরিক দায়িত্ব নয়, ভবিষ্যতের বাংলাদেশ গঠনে নিজের মত প্রকাশের গুরুত্বপূর্ণ সুযোগ।

    সুনেরাহ বিনতে কামাল: ঢাকার ভোটার সুনেরাহ বিনতে কামাল রাজনীতির জটিল হিসাব-নিকাশে না গিয়ে সাধারণ মানুষের স্বস্তির কথা তুলে ধরেছেন। প্রথমবার ভোট দিতে যাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, “আমি রাজনীতির এত কিছু বুঝি না। তবে আমার দেশটা ভালো থাকুক, সেটাই চাই। একজন সাধারণ নাগরিকের জীবনে স্বস্তি আসুক, মানুষ মানসিকভাবে শান্তিতে থাকুক।” 

    তিনি আরও প্রত্যাশা করেন, দেশে শৃঙ্খলা ফিরুক এবং সৃজনশীল খাতসহ সব সেক্টর এগিয়ে যাক।

    জান্নাতুল ঐশী: পিরোজপুরে বাড়ি হলেও জান্নাতুল ঐশী ভোট দেবেন ঢাকায়। দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচিত সরকারের কাছে আমাদের বহু প্রত্যাশা নেই, কিন্তু আমাদের স্বস্তি দরকার, শান্তি দরকার। সংবিধানমতো দেশ চলুক, সেটাই চাই।”

    বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সরকার কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই চিত্রনায়িকা।

    সাদিয়া আয়মান: বরিশালের ভোটার সাদিয়া আয়মান অগ্রাধিকার দিয়েছেন নিরাপত্তাকে। তিনি বলেন, “প্রথমত নিরাপদ দেশ চাই। সবাই যেন নিরাপদে থাকেন, নিরাপদে চলাচল করতে পারেন-এটাই প্রত্যাশা।”

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর জোর দিয়ে তিনি যোগ করেন, “দিন শেষে আমরা তো মানুষ, তাই জীবনের নিরাপত্তাই সবার আগে।” 

    তমা মির্জা: অভিনেত্রী তমা মির্জা এই নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি নিজের নাগরিক দায়িত্ব পালনের পাশাপাশি নতুন প্রজন্মের ভোটারদেরকেও উৎসাহ দিয়েছেন।

    তমা মির্জা বলেন, ‘আমি আগে কখনও ভোট দিইনি। আজকে জীবনের প্রথমবার ভোট দিলাম। যারা এখনো ভোট দেননি, দয়া করে ভোট দিতে চলে আসুন। ভোট আমাদের অধিকার। এই অধিকার সবারই প্রয়োগ করা উচিত।’ 

    তিনি আরও জানান, ‘আমি চাই যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি, সেটি সঠিকভাবে কাজ করুক। যারা সরকার হয়ে ক্ষমতায় আসবে, তারা যেন শিল্পী ও বিনোদন ইন্ডাস্ট্রির কল্যাণের দিকে খেয়াল রাখে। এটি আমার প্রত্যাশা।’

    তমা মির্জা দুপুর ১টার দিকে রাজধানীর বাড্ডায় মহানগর কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন। ভোট প্রদানকালে তিনি বলেন, দেশের জন্য ভোটদান শুধু অধিকার নয়, এক ধরনের দায়িত্বও। প্রত্যেক নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগ করতে হবে যাতে দেশ সঠিক পথে এগোতে পারে। 

    তিনি নতুন ভোটারদের জন্য উদাহরণ হিসেবে বলেছেন যে ভোটদান একটি উৎসবের মতো অভিজ্ঞতা হতে পারে। তিনি মনে করান, নির্বাচনের দিন এক ধরনের একত্রিত হওয়ার অনুভূতি তৈরি করে এবং এটি গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করে। 

     প্রথম ভোটের উত্তেজনায় উচ্ছ্বসিত এই তিন অভিনেত্রীর কথায় স্পষ্ট-তরুণ প্রজন্মের প্রত্যাশা শান্তি, নিরাপত্তা, কর্মসংস্থান ও একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…