এইমাত্র
  • যে ৫ প্রযুক্তিতে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন
  • মিরসরাইয়ে ভোট দিলেন বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী
  • কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
  • খাগড়াছড়িতে নিরাপত্তায় সেনাবাহিনীর টহল, নির্ভয়ে ভোট দিচ্ছেন ভোটাররা
  • সিরাজগঞ্জ–৫ আসনে নারী ভোটারের উপস্থিতি বেশি
  • সাতকানিয়ায় সাঁজোয়া যান নিয়ে সেনাবাহিনীর টহল
  • সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • আনোয়ারায় জামায়াত প্রার্থীর মহিলা এজেন্টের মোবাইল জব্দ, এজেন্ট পরিবর্তন
  • ১৭ বছর পর মানুষ নাগরিক অধিকার ভোগ করছে: ডিএমপি কমিশনার
  • বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম

    প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম
    ছবি: সংগৃহীত

    সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। প্রথমবারের মতো ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। 

    নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে বাবা-মায়ের সঙ্গে একটি ছবি তুলে তা পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ভোট দিয়েছি! সঙ্গে তিনি ধানের শীষের ইমোজিও যুক্ত করেছেন। 

    আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাবা তারেক রহমান ও মা জুবাইদা রহমানের সঙ্গে গুলশান মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা৩৬ টায় ভোট দেন তিনি।

    শুধু বাবা-মা’ই নয়, আরও ছিলেন চাচী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং দুই চাচাতো বোন জাফিয়া রহমান ও জাশিয়া রহমান।

    বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করলেন জাইমা রহমান। ২০০৮ খ্রিষ্টাব্দে মাত্র ১৩ বছর বয়সে বাবার সাথে লন্ডনে পারি দেওয়ায় তার বাংলাদেশি পরিচয় পত্র ছিল না। বাবার সঙ্গে দীর্ঘ নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে আসার পর ২৭ ডিসেম্বর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেন তিনি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…