এইমাত্র
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ‘আগে ভোট, পরে বিয়ে’

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম
    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

    ‘আগে ভোট, পরে বিয়ে’

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

    বিয়ের দিনেও নাগরিক দায়িত্ব পালনে ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করলেন নীলফামারীর সৈয়দপুরের এক যুবক। বরের সাজে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন মো. সামিউল ইসলাম (৩২)।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে তিনি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন।


    সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মো. মনজুরুল ইসলাম। বিয়ের মতো ব্যক্তিগত গুরুত্বপূর্ণ দিনের মধ্যেও ভোট দিতে আসায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।


    ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, “ভোট শুধু অধিকার নয়, দায়িত্বও। জীবনের ব্যস্ততম দিনেও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চেয়েছি। তাই আগে ভোট, পরে বিয়ে।”


    কেন্দ্রে উপস্থিত কয়েকজন ভোটার বলেন, বরের সাজে ভোট দিতে আসার বিষয়টি তাদের দৃষ্টি কেড়েছে। একজন তরুণ ভোটারের এ ধরনের উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে বলে তারা মনে করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…