এইমাত্র
  • ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীর কারাদণ্ড
  • পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসায় যুবকের কারাদণ্ড
  • কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
  • শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
  • দুপুরের পর ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ: ইসি সচিব
  • নওগাঁর ছয়টি আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
  • নির্বাচন অবাধ ও উৎসবমুখর: আইআরআই পর্যবেক্ষক
  • শেষ হলো ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

    উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে রুবেল হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ বছরের  কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক রুবেল হোসেন উল্লাপাড়া উপজেলার কয়রা চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কয়রা ফাজিল ডিগ্রি মাদ্রাসা (১৪৫) কেন্দ্রে তিনি এক প্রবাসীর ভোট দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।


    কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে যাচাই-বাছাইয়ে জাল ভোট দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়।


    এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এটিএম আরিফ বলেন, জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…