এইমাত্র
  • রাঙামাটিতে ট্রাক চাপায় নিহত ১
  • ‘পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ’
  • কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হেফাজত ইসলামীর বাঁধায় টাঙ্গাইলে আসতে পারলেন না পরীমনি!

    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট (টাঙ্গাইল) প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:৩০ এএম
    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট (টাঙ্গাইল) প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:৩০ এএম

    হেফাজত ইসলামীর বাঁধায় টাঙ্গাইলে আসতে পারলেন না পরীমনি!

    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট (টাঙ্গাইল) প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:৩০ এএম

    টাঙ্গাইলের কালিহাতীর অথেনটিক প্রোডাক্ট হারল্যানের স্টোর উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরীমণির আসার কথা ছিল। এ খবরে তার ভক্ত-অনুরাগীরা অপেক্ষার প্রহরও গুনছিলেন। তার এ আগমন ঘিরে বিপরীতমুখী অবস্থান নেন হেফাজতে ইসলামসহ  স্থানীয় মুসুল্লিরা। সপ্তাহ দুয়েক ধরে বিষয়টি নিয়ে চলে আলোচনা-সমালোচনা। একপর্যায়ে পরীমণির এ সফরকে ঠেকাতে প্রস্তুতি নেন স্থানীয় মহল।

    এ অবস্থায় চাপের মুখে পড়ে অথেনটিক রিটেইল কসমেটিকস শপ হারল্যান স্টোরটির এলেঙ্গার শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে শোরুমটির উদ্বোধনের কথা ছিল।

    স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন ধরে এলেঙ্গায় টিন মার্কেটে অথেনটিক রিটেইল কসমেটিকস শপ ‘হারল্যান স্টোর’-এর শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণি উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মাইকিং করে আসছিল। বিষয়টি নিয়ে গত দুই-তিন ধরে  হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরীমণিকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছিলেন। পরীমণিকে যাতে এলেঙ্গার মাটিতে না আসতে পারে সে ব্যাপারে আন্দোলনসহ অবস্থান কর্মসূচির ঘোষণারও সিদ্ধান্ত নেওয়া হয়। পরীমণির উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের ব্যাপারে থানা পুলিশ ও শোরুম কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন হেফাজতে ইসলামের নেতাসহ কয়েকজন মুসল্লি। এদিকে শোরুমটির উদ্বোধনের সময় যতই ঘনিয়ে আসছিল, এলেঙ্গায় ততই উত্তাপের আভাস পাওয়া যাচ্ছিল। একপর্যায়ে শোরুম কর্তৃপক্ষ বিভিন্ন চাপের মুখে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন।

    শোরুমটির মালিক মীর মাসুদ রানা জানান , ‘উদ্বোধনী অনুষ্ঠানে পরীমণির থাকার কথা ছিল। এখানে কিছু ঝামেলা হয়েছে। হেফাজতে ইসলাম আন্দোলন সৃষ্টি করেছিল। ওনারা অবস্থান কর্মসূচি দিয়েছিলেন। পরীমণি আসলে নাকি সমস্যা হয়। স্থানীয় বিভিন্ন মসজিদে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামের এক নেতা ফোন করেছিলেন। বিভিন্ন পরিস্থিতির কারণে থানা পুলিশ আমাদের আপাতত অনুষ্ঠানটি করতে নিষেধ করেছে। পরে কোম্পানির সঙ্গে কথা বলে তাদের (ধর্মপ্রাণ মুসল্লি) প্রতি সম্মান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরে ফেসবুকে দেখেছি তাদের কর্মসূচিটিও বাতিল করেছে।’,‘১০-১২ দিন ধরে প্রচার-প্রচারণা চালাচ্ছি। বিভিন্ন জায়গায় মাইকিং করেছি। আমাদের অনেক ক্ষতি হয়েছে। ব্যবসায় বড় ধাক্কা খেয়েছি।’   

    এদিকে, গত (শুক্রবার) হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালিহাতী উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিব তার ফেসবুক পোস্টে লিখেছেন ‘এলেঙ্গা বাসস্ট্যান্ডে হারলেন শোরুম উদ্বোধন করার জন্য একজন চিত্রশিল্পী (পরীমণি) আসার কথা ছিল। 

    এ বিষয়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক নেতিবাচক আলোচনা হওয়ায় স্থানীয় ইমাম, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ কিছু ভাই আমার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেন। যার প্রেক্ষিতে শুক্রবার সকালে স্থানীয় ওলামায়ে কেরামসহ আমি শোরুমের মালিক মাসউদ (মাসুদ) ভাইয়ের সঙ্গে কথা বলি। মাসউদ ভাই সবার সম্মান রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শনিবারের প্রোগ্রাম স্থগিত করেন মর্মে আমাকে নিশ্চিত করেছেন। আমরা তার এই আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিষয় নিয়ে আর কোনও আলোচনা-সমালোচনা বা মজলিস কায়েম (কর্মসূচি) না করার জন্য সকল ইমাম, আলেম-ওলামা ও মুসল্লি ভাইদের প্রতি অনুরোধ করছি।’ 

    কালিহাতি থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, ‘হুজুররা ঝামেলা করেছিল। পরে কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…