এইমাত্র
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নদীর তীরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম
    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম

    নদীর তীরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম

    সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীর তীরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এশার আলী প্রামানিক (৩৮) নামের এক নৌকার মাঝিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ভুক্তভোগী নারী উপজেলার শ্রীফলতলা গ্রামের জনৈক শামীম হোসেনের স্ত্রী ও এক সন্তানের জননী।

    ঘটনার বিবরণে জানা যায়, বুধবার (০৪ মার্চ) সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের বাসিন্দা এক সন্তানের জননী সাথী খাতুন (২৪) পার্শ্ববর্তী করতোয়া নদীতে গরুর জন্য পানি আনতে যান। এসময় ওই ঘাটের ডিঙ্গি নৌকার মাঝি মৃত মমতাজ প্রামাণিকের ছেলে এশার আলী তাকে ভয় দেখিয়ে তাকে জোড় পূর্বক ধর্ষণ করে।

    পরে ভুক্তভোগী নারী শাহজাদপুর থানায় অভিযোগ দিলে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত এশার আলী প্রামানিককে গ্রেফতার করে।

    এই বিষয়ে ধর্ষণের শিকার গৃহবধু সাথী খাতুন বলেন, ভোর ৬টা ২০ মিনিটের দিকে গরুর জন্য পানি আনতে করতোয়া নদীতে যাই, সেখান থেকে ফেরার পথেই অভিযুক্ত হঠাৎ করেই পিছন থেকে আমার গলায় ছুরি ধরে এবং আমাকে ঘাসের জমির মধ্যে ফেলে ধর্ষণ করে।

    এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, গৃহবধুর অভিযোগের প্রেক্ষিতে দ্রুত অভিযান চালিয়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত মোঃ এশার আলীকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আগামীকাল তাকে শাহজাদপুর আমলী আদালতে প্রেরণ করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…