এইমাত্র
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    শাহীন চাকলাদারের ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৪:২২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৪:২২ পিএম

    শাহীন চাকলাদারের ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৪:২২ পিএম

    সাড়ে ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩৪১ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার ও তার স্ত্রী ফারহানা জাহান মালার নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


    সোমবার (১৬ মার্চ) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 


    প্রথম মামলায় মো. শাহীন চাকলাদারের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৪ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। 


    দ্বিতীয় মামলায় শাহীন চাকলাদারের স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে ১১ কোটি ২০ লাখ ৮৫ হাজার ২২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। স্বামীর অবৈধ সম্পদে ফারহানা মালা সম্পদশালী হয়েছেন বলে এজাহারে বলা হয়।


    আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন,২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।  


    শাহীন চাকলাদার যশোর-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। গত জানুয়ারি মাসে দুদকের পৃথক মামলায় শাহীন চাকলাদারকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…