এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজদিখানে কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ০৫:৫৬ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ০৫:৫৬ পিএম

    সিরাজদিখানে কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ০৫:৫৬ পিএম

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২১ মে) দিনব্যপি উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

    উপজেলা আইসিটি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, আমার এগ্রোটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল ইসলাম।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের কৃষি খাতে টেকসই অগ্রগতি আনতে তথ্যপ্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার কৃষিতে উদ্ভাবনী প্রযুক্তি, স্মার্ট অ্যাপ ও ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

    প্রশিক্ষণে ১০০জন স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় ডিজিটাল কৃষি, মোবাইল অ্যাপ ব্যবহার, ড্রোন প্রযুক্তি ও স্মার্ট কৃষিকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…