এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারেক রহমানকে এক নজর দেখার অপেক্ষায় দক্ষিাঞ্চলবাসী

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম

    তারেক রহমানকে এক নজর দেখার অপেক্ষায় দক্ষিাঞ্চলবাসী

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম

    প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ৪ ফেব্রুয়ারি বরিশালে আসছেন। দফায় দফায় তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ তিনি বরিশালের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। তার এই সফরকে কেন্দ্র করে পুরো দক্ষিণাঞ্চলে বইছে উৎসবের আমেজ।


    সমাবেশকে কেন্দ্র করে নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বরিশালবাসী তাদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, আজকের জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।


    রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই জনসভায় তারেক রহমানের বক্তব্য দক্ষিণাঞ্চলের ২১টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, জনসভাস্থলসহ পুরো নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


    বরিশাল-১ আসনের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেন, “আমাদের নেতা দক্ষিণ বাংলায় আসছেন। এর ফলে নেতাকর্মীদের মধ্যে গণজোয়ার তৈরি হয়েছে।” বরিশাল-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, “জনসভার মাঠ কানায় কানায় পূর্ণ হবে। লোকজনকে জায়গা দেওয়া নিয়েই এখন আমরা চিন্তিত।”


    বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন জানান, বরিশাল বিভাগের ৬টি জেলার নেতাকর্মীরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন। এছাড়াও জনসভার প্রস্তুতি তদারকি করছেন কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও আকন কুদ্দুসুর রহমান।


    তারেক প্রেমে অনন্য আব্বাস মিয়াজি: নেতার প্রতি ভালোবাসা প্রকাশে ভোলার লালমোহন থেকে ‘ধানের পোশাক’ পরে সাইকেল চালিয়ে বরিশালে পৌঁছেছেন আব্বাস মিয়াজি নামে এক কর্মী। প্লাস্টিকের ধানের শীষ ও কৃত্রিম ধান দিয়ে তৈরি বিশেষ পোশাক পরে পুরো পথে তিনি মানুষের নজর কেড়েছেন। আব্বাস মিয়াজি বলেন, “তারেক রহমান আমাদের স্বপ্নের নেতা। তার আগমন আমাদের কাছে ঈদের আনন্দের মতো। কষ্ট হলেও নেতার জন্য এই ভালোবাসা প্রকাশ করতে পেরে আমি গর্বিত।”


    উল্লেখ্য, এর আগে ২০০৩ সালের ২৩ এপ্রিল সর্বশেষ বরিশালে এসেছিলেন তারেক রহমান এবং জিলা স্কুল মাঠে ভাষণ দিয়েছিলেন। দীর্ঘ ২৩ বছর পর আবারও তার ভাষণ শুনতে এবং দিকনির্দেশনা পেতে মুখিয়ে আছেন সর্বস্তরের মানুষ। আজ সকাল ১১টায় বেলস পার্কে এই বিশাল জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…