এইমাত্র
  • মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কার প্রত্যাহারের দাবিতে ঝাড়ু মিছিল

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম

    লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কার প্রত্যাহারের দাবিতে ঝাড়ু মিছিল

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এম তানভীর সাবুর বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় বিক্ষুব্ধ নারীরা। একই সঙ্গে এই সিদ্ধান্ত বাতিল করা না হলে বিএনপির ভোট বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।


    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ উপজেলার সুন্দাহবী মানিক বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে স্থানীয় প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করেন।


    জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার আওতাধীন কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক জি এম তানভীর সাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে তার নিজ গ্রামের নারীরা এই ঝাড়ু মিছিলের আয়োজন করেন।


    মিছিল শেষে বক্তারা জানান, বিগত ১৭ বছরের দুঃসময়ে হামলা, মামলা ও আত্মগোপনে থাকা একজন ত্যাগী নেতাকে বহিষ্কার করা অত্যন্ত অন্যায় সিদ্ধান্ত। অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।


    মিছিল থেকে অংশগ্রহণকারীরা আরও বলেন, “আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব যিনি নিয়েছেন বলে অভিযোগ রয়েছে, সেই নেতা রোকন উদ্দিন বাবুলকে আমরা ধানের শীষে ভোট দেব না—যতক্ষণ না সাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।”


    একই সময়ে স্থানীয় দলীয় নেতাকর্মীরাও লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…