এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সন্তানসহ প্রেমিকাকে খুন করে লাশ গুমের অভিযোগ

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১১:৩১ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১১:৩১ পিএম

    সন্তানসহ প্রেমিকাকে খুন করে লাশ গুমের অভিযোগ

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১১:৩১ পিএম

    যশোরের মণিরামপুরের ইত্যা গ্রামের মেয়ে তৃপ্তি রানী দাস ও তার ছেলে অন্যান্য কেশব দাসকে অপহরণ ও হত্যা করে লাশ গুমের অভিযোগে প্রেমিক সৌমিক রায়ের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। 


    বৃহস্পতিবার (২৮ আগস্ট) তৃপ্তি দাসের বাবা গোবিন্দ দাস বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি সৌমিক রায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝেরপাড়া গ্রামের বাসিন্দা।


    মামলার অভিযোগে জানা গেছে, তৃপ্তি রানী দাসকে পারিবারিকভাবে কয়েক বছর আগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের বিপ্লব দাস বিয়ে করেন। দাম্পত্য জীবনে অন্যান্য কেশব দাস নামে তাদের চার বছর বয়সী একটি পুত্র সন্তান আছে।


    মোবাইল ফোনের মাধ্যমে আসামি সৌমিকের সাথে তৃপ্তির পরিচয় হয়। মোবাইলে সৌমিকের সাথে কথা বলতে দেখে ফেলে বিপ্লব দাস। তৃপ্তিকে কথা বলতে নিষেধ করাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। ফলে তৃপ্তি রানী ছেলেসহ তার পিতার বাড়িতে চলে আসে। চলতি বছরের ৮ মে সকাল ৯টার দিকে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ডাক্তার দেখানোর কথা বলে তৃপ্তি রানী তার ছেলেকে নিয়ে চলে যায়। দীর্ঘদিন পার হলেও তৃপ্তি তার ছেলেকে নিয়ে আর বাড়িতে ফেরেনি। 


    এর মধ্যে একদিন তার মায়ের কাছে মোবাইল করে সৌমিক জানায়, তৃপ্তি ছেলেসহ তার কাছে আছে। এর দু’দিন পরে তৃপ্তি মায়ের কাছে আবারও ফোন করে বলে, তাকে খোঁজাখুঁজি করলে সৌমিক খুন করে লাশ গুম করে ফেলবে। 


    গত ২৩ আগস্ট বেলা ১১টার দিকে তৃপ্তি নিজেই আবার তার মায়ের কাছে ফোন করে বলে, 'মা, আমাদের বাঁচাও। আমাদের অপহরণ করে ওরা আটক করে রেখেছে।' এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। তৃপ্তি ও তার ছেলেকে উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…