এইমাত্র
  • বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
  • ঈদযাত্রায় বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • বরিশালে সরিষা ক্ষেতে মধুর নীরব বিপ্লব
  • ইফতারের সময় কালিয়াকৈরে বিকাশের দোকানে চুরি
  • চট্টগ্রামে এনসিপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক
  • টঙ্গীতে তুরাগ পরিবহনের অবৈধ পার্কিং, মহাসড়কে জনদুর্ভোগ
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
  • মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
  • ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    বাগানে মাটি খনন করতে গিয়ে পেলেন ৯ কোটি টাকার স্বর্ণ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

    বাগানে মাটি খনন করতে গিয়ে পেলেন ৯ কোটি টাকার স্বর্ণ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
    সংগৃহীত ছবি

    নিজের বাড়ির বাগানে সুইমিং পুলের জন্য মাটি খুঁড়তে গিয়ে ৯ কোটিরও বেশি টাকা মূল্যের সোনা পেয়েছেন ফরাসি এক নাগরিক। গত মাসে ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর নুভিল-সুর-সোনেতে এই ঘটনা ঘটে।


    নুভিল-সুর-সোনে শহর পরিষদ জানায়, ওই ব্যক্তি গত মে মাসে খননকাজের সময় মাটির নিচে সোনা পান। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষকে জানান। প্রাপ্ত সোনার বার ও শতাধিক স্বর্ণমুদ্রার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ লাখ মার্কিন ডলার বা ৯ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকা।


    পরবর্তী সময়ে তদন্তে নিশ্চিত হওয়া যায়, সোনাগুলো কোনো প্রত্নতাত্ত্বিক স্থানের অংশ নয়। ফলে আইন অনুযায়ী পুরোটাই ওই ব্যক্তিকে নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হয়।


    স্থানীয় সংবাদপত্র লে প্রোগ্রে জানায়, সেগুলোর মধ্যে ছিল ৫টি সোনার বার ও বহু স্বর্ণমুদ্রা, যা প্লাস্টিক ব্যাগে ভরে মাটির নিচে পোঁতা ছিল।


    পুলিশি তদন্তে জানা যায়, সোনাগুলো বৈধভাবে অর্জিত ছিল ও ১৫ থেকে ২০ বছর আগে কাছাকাছি এক রিফাইনারিতে তা গলানো হয়েছিল।


    শহর কর্তৃপক্ষ আরও জানায়, যে ব্যক্তি ওই জমির আগের মালিক ছিলেন, তিনি এখন আর বেঁচে নেই। ফলে কীভাবে এই সোনা বাগানের নিচে এলো, তা এখনো রহস্যই রয়ে গেছে।


    সূত্র: এএফপি


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…