এইমাত্র
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    চাকরি

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

    চাকরি ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
    চাকরি ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:১০ পিএম

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

    চাকরি ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:১০ পিএম

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪,০৪২ জন প্রার্থী।

    এই বিসিএসে মোট ৩,১৪০টি পদে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন পদে ১,৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জনকে নিয়োগ দেয়া হবে। এরপর শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৯২০ জন নিয়োগ পাবেন।

    অন্য ক্যাডারের নিয়োগ সংখ্যা হলো: প্রশাসন ২৭৪ জন, পররাষ্ট্র ১০ জন, পুলিশ ৮০ জন, আনসার ১৪ জন, পরিবার পরিকল্পনা ৪৯ জন, মৎস্য ২৬ জন এবং গণপূর্ত ৬৫ জন।

    উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার বিকেলে ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ করা হয়। সেখানে মোট ৫৪৫ জনকে বিভিন্ন নন-ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

    এদিকে বুধবার (২৬ নভেম্বর) ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১,৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগে সুপারিশ করা হয়। 

    একই দিন রাতে ৫০তম বিসিএসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিসিএসে স্বাস্থ্য ও প্রশাসনে মিলিয়ে মোট ২,১৫০ জন নিয়োগ পাবেন।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…