এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চরভদ্রাসনে জনতার হাতে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পিএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পিএম

    চরভদ্রাসনে জনতার হাতে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পিএম

    ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। আটক ব্যক্তির নাম শাহরিয়ার জাহান (৫১)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে অবস্থিত সুব্রত জুয়েলার্স থেকে তাকে আটক করা হয়।

    দোকান মালিক সুব্রত জানান, সকাল সাড়ে ১০টার দিকে শাহরিয়ার তার দোকানে এসে নিজেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট পরিচয় দেন এবং দোকানের কাগজপত্র দেখতে চান। তার আচরণ সন্দেহজনক মনে হলে পাশের দোকানে থাকা এক এনজিও কর্মী জানান যে, তিনি একজন প্রতারক এবং এর আগেও বিভিন্ন জায়গায় প্রতারণা করেছেন। এরপর আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

    খবর পেয়ে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন ঘটনাস্থলে যান। যাচাই-বাছাই শেষে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৯ ধারায় শাহরিয়ারকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের সরল কারাদণ্ড প্রদান করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন বলেন, “ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পাই। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে।”এ সময় চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…