এইমাত্র
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    গাজীপুরে হাত-পা বাঁধা অবস্থায় নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

    গাজীপুরে হাত-পা বাঁধা অবস্থায় নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

    গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় একটি মোবাইল ফোন টাওয়ারের কক্ষে হাত-পা বাঁধা অবস্থায় মীর আলতাব হোসেন (৬৫) নামে এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পূবাইলের মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকার ওই টাওয়ার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত আলতাব হোসেন স্থানীয় মেঘডুবী এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলালিংক নেটওয়ার্ক টাওয়ারটির নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।

    পরিবার ও পুলিশ সূত্র জানায়, টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সকাল পর্যন্ত আলতাব হোসেনের কোনো খোঁজ না পেয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে আলতাব হোসেনের ছেলে সবুজ টাওয়ারে গিয়ে বাবার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।

    পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন, ‘হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি। এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

    এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তার বা সুস্পষ্ট কারণ জানা যায়নি। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং উদ্দেশ্য কী তা উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…