এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামী গ্রেফতার

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম
    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

    ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামী গ্রেফতার

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

    ঝিনাইদহ শহরের পবহাটি সিটি মোড়ে ব্যবসায়ী মুরাদ হোসেন (৪০) হত্যা মামলার আসামী রাহাত আলী (২৫)কে গ্রেফতার করেছে র‍্যাব ৬।

    সোমবার (০১ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার উদয়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাহাত পবহাটি গ্রামের ইউনুচ লস্করের ছেলে।

    র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গত শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের পবহাটি সিটিমোড়ে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদি হয়ে সদর থানায় মামলা করলে আসামী গ্রেফতারে অভিযান শুরু করে ঝিনাইদহ র‍্যাব ক্যাম্প।

    অভিযানের অংশ হিসেবে সোমবার ভোররাতে উদয়পুর থেকে মামলার আসামী রাহাতকে গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…