এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    গাজায় ইসরাইলের 'দোসর' ইয়াসের আবু সাবাব নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ এএম

    গাজায় ইসরাইলের 'দোসর' ইয়াসের আবু সাবাব নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ এএম
    সংগৃহীত ছবি

    ফিলিস্তিনের গাজায় ইসরায়েলপন্থি সশস্ত্র গোষ্ঠী পপুলার ফ্রন্টের প্রধান নেতা ইয়াসের আবু সাবাব নিহত হয়েছেন। তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে তেল আবিবের পক্ষে কাজ করে আসছিলেন।

    ২০২৩ সালে ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করলে বেদুইন উপজাতির ইয়াসের আবু সাবাব জেল থেকে পালিয়ে যান। তিনি মাদকসহ বিভিন্ন অপরাধের কারণে কারাগারে বন্দি ছিলেন। এরপর রাফাতে তিনি ইসরাইলিদের ‘দোসর’ হিসেবে হিসেবে কাজ শুরু করেন। তার বিরুদ্ধে ত্রাণ চুরিসহ বিভিন্ন অভিযোগ আছে।

    বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ইয়াসের আবু সাবাবের মৃত্যুর তথ্য জানায় বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম। 

    গত অক্টোবরে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার পর ইয়াসের আবু সাবাবকে হত্যা বা জীবিত গ্রেফতার করতে যোদ্ধাদের নির্দেশ দেয় হামাস।

    গত জুনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেন গাজায় হামাসবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা অস্ত্র দিচ্ছেন। যারমধ্যে ইয়াসেরের পপুলার ফ্রন্ট ছিল। তবে হামাস বিরোধী সংগঠনকে অস্ত্র দেওয়ার নীতির বিস্তারিত জানায়নি তেল আবিব। 

    যুদ্ধবিরতির পরও গাজার রাফা অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখে দখলদার বাহিনী। ইয়াসের সেখানেই তার বাহিনী পরিচালনা করছিলেন।

    যুদ্ধবিরতির পরও রাফা এখনো উত্তপ্ত রয়েছে। সেখানে প্রায় প্রতিদিনই গোলাগুলির শব্দ শোনা যায়। গত ১৮ নভেম্বর ইয়াসের তার ফাইটারদের ‘রাফা সন্ত্রাসী মুক্ত’ করার নির্দেশ দেন। মূলত হামাস যোদ্ধাদের সেখান থেকে নির্মূলের কথা বলেছিলেন তিনি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…