এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    পৌষের তীব্র শীতেও ভাঙ্গুড়ার বড়াল নদীতে মাছ ধরার উৎসব

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

    পৌষের তীব্র শীতেও ভাঙ্গুড়ার বড়াল নদীতে মাছ ধরার উৎসব

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

    বিলুপ্তির পথে এক সময়ের চিরচেনা গ্রামবাংলার জনপ্রিয় 'পলো' দিয়ে মাছ ধরার উৎসব। তলাবিহীন কলসির আদলে বাঁশ ও বেতের সংমিশ্রণে ছোট ছোট ছিদ্র রেখে শৈল্পিকভাবে মাছ ধরার এই যন্ত্রটি তৈরি করা হয়। আবহমান বাংলার বিভিন্ন অঞ্চলের মতো পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল নদীতে অন্যতম উৎসব পলো দিয়ে মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৩ জানুয়ারি) ভাঙ্গুড়া উপজেলার বড়াল নদীতে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে বাউত উৎসবে মাছ শিকার। লোকজ রীতিতে হৈহুলোরে নদীর জলে মনের আনন্দে দিনভর চলে মাছ শিকার।

    এ দিন মাছ ধরার নানা উপকরণ নিয়ে দূর-দূরান্ত থেকে আসা নানা বয়সের কয়েক'শ মানুষ অংশ নেয়। একসঙ্গে নদীতে নেমে লোকজ রীতিতে মনের আনন্দে চলে মাছ শিকার। শৌখিন মাছ শিকারিরা একত্রিত হয়ে সারিবদ্ধভাবে পলো, ঠেলাজাল, বেড়াজাল দিয়ে মাছ শিকার করেন। এসময় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ শোল, বোয়াল, গজার, রুই, কাতলা, চিতল মাছ ধরা পড়ে। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে নদী পাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

    সরেজমিনে দেখা গেছে, পৌষের তীব্র শীত উপেক্ষা করে বড়াল নদীর হাঁটু পানিতে পলো দিয়ে মাছ ধরছেন শত শত মৎস্য শিকারী। অধিকাংশ পলোর মধ্যে বোয়াল মাছ ধরা পড়ছে। তরুণ থেকে শুরু বয়স্করাও এক সাথে মাছ ধরছেন পলো দিয়ে। সৌখিন এমন মানুষের মাছ ধরা দেখছেন নদী পাড়ের লোকজন। অনেকে মোবাইল ফোনে ছবি তুলছেন, ভিডিও করে রাখছেন। বিশেষ করে, স্থানীয় পলোতে বড় বোয়াল মাছ ধরা পড়া দেখে আনন্দে মেতে ওঠে স্থানীয় শিশুরা।

    বড়াল নদীতে মাছ ধরতে আসা বাউত উৎসবের মৎস্য শিকারি পাবনার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের ইয়াকুব সরকার বলেন, শখের বসে পলো দিয়ে মাছ ধরেন তারা। বড়াল নদীতে মাছ শিকারে আসলে কেউ খালি হাতে ফেরেন না। চলনবিলের বিভিন্ন নদীর পানি নামার পর থেকে দল বেঁধে মাছ ধরেন। আজ এখানে-কাল ওখানে। পলোতে বোয়াল, রুই, শোল, আইড়সহ বিভিন্ন মাছ ধরা পাওয়া যায়। গত বছরের তুলনায় এবার মাছও বেশী পাওয়া গেছে। 

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…